,

ইরানের লারাক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

প্রায় মাসখানেক বিরতির পর ফের ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির লারাক দ্বীপে মার্কিন হামলায় সেনা হতাহতের তথ্য নিশ্চিত করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। খবর আল জাজিরার

রোববারের (৩০ আগস্ট) এই হামলার কঠোর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে তেহরান। আল জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালির দিকে রকেট নিক্ষেপের জন্য প্রস্তুত করা কিছু লঞ্চারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

প্রথম দ্বীপটির কাছে বিকট বিস্ফোরণের খবর প্রকাশ করে ইরানের ফারস নিউজ এজেন্সি। পরবর্তীতে রোববারই আইআরজিসি জানায়, এই মার্কিন হামলায় এতে বেশ কয়েকজন সেনা সদস্য হতাহত হয়েছেন।

এক বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলেছে, ইরানের সন্তানরা এই হামলার যোগ্য জবাব দেবে। আগ্রাসনকারীকে কঠোর শাস্তি ভোগ করতে হবে।

আরো পড়ুন ...