,

রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানা বেসরকারিকরণ বন্ধের দাবীতে রাজধানীতে শ্রমিক মজলিসের মিছিল

২৮ আগস্ট ২০২৬ শুক্রবার বাদ জুম্মা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আবদুল করিম বলেন, রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানা বেসরকারিকরণ বন্ধ করতে হবে, গ্যাস-বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে, ক্যাপাসিটি চার্জ বাতিল করতে হবে, শ্রমিক কার্ড চালু করতে হবে।

শ্রমিক মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশ ও মিছিলে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মাওলানা কবি খালেদ সানোয়ার। সমাবেশ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল এইচ এম এরশাদ, খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার। ঢাকা মহানগরী উত্তর সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলামের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুহাম্মদ ইয়াহিয়া, মাওলানা ডাক্তার আবু বকর সিদ্দিকী, মুহাম্মদ ফারুক হোসেন, মোহাম্মদ খায়রুল আলম পুলক, ঢাকা মহানগরী উত্তর প্রশিক্ষণ সম্পাদক ডক্টর মাহমুদুর হাসান কিবরিয়া, মুহাম্মদ নিজাম উদ্দিন প্রমুখ।

আরো পড়ুন ...