,

আলীনগর ইউনিয়ন খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত

২৮ আগস্ট ২০২৬ শুক্রবার রামধাবাজারের একটি হলরুমে আলিনগর ইউনিয়ন খেলাফত মজলিসের জনশক্তিদের নিয়ে এক তরবিয়তি মজলিসের আয়োজন করা হয়। আলীনগর ইউনিয়ন সভাপতি মাওলানা বিলাল আহমদ এর সভাপতিত্বে ও ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাও. একরামুল হক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বিষয় ভিত্তিক আলোচনা অংশগ্রহণ করেন সিলেট জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন। ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক রায়হান আহমদ, ও হাফিফ ফলিক আহমদের তেলাওয়াতে ক্বোরআন এর মাধ্যমে অনুষ্ঠিত উক্ত তরবিয়তি মজলিসে উদবোধনী বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পবিত্র ক্বোরআনের দারস পেশ করেন গোলাপগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা সালেহ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আহাদ, সহসাধারণ সম্পাদক মাইনুদ্দিন লিটন, সমাজকল্যাণ সম্পাদক মাহতাব উদ্দিন খা, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা ইকবাল আহমদ, শ্রমিক মজলিস গোলাপগঞ্জ উপজেলা সসহসভাপতি জুনেদ আহমদ, ইসলামী যুব মজলিসের আলীনগর ইউনিয়ন সভাপতি সুলেমান আহমদ খান, প্রমুখ। তরবিয়তি মজলিসের দারসুল ক্বোরআন, বিষয় ভিত্তিক আলোচনা, ডেলিগেটদের বক্তব্য, প্রশ্নোত্তর, সমাপনি অনুষ্ঠানসহ আপ্যায়ন শেষে মোনাজাতের মধ্যমে মজলিস সমাপ্ত হয়।

আরো পড়ুন ...