,
গতকাল ২৮ আগস্ট শুক্রবার সন্ধ্যায় উত্তরায় স্থানীয় একটি অডিটোরিয়ামে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর কর্তৃক আয়োজিত সুধী ও শুভাকাঙ্ক্ষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমির মাওলানা মোঃ সৈয়দ ফেরদৌস বিন ইসহাক।
ঢাকা মহানগরী উত্তর সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক মোঃ আবদুল জলিল। কেন্দ্রীয় সমাজ কল্যাণ ও শিল্প বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ। সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ খন্দকার, কেন্দ্রীয় নির্বাহী সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব:) ডাক্তার মোঃ ইমদাদুল হক, মহানগর সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম মাযহারী, গাজীপুর জেলা সাধারণ সম্পাদক জনাব নুরুন্নবী সরকার, সহ-সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক হাসান, সংগঠনিক সম্পাদক মাওলানা কাউসার আহমদ সোহাইল, প্রশিক্ষণ সম্পাদক ডঃ মাহমুদুল হাসান কিবরিয়া, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ছাত্রনেতা ইসমাইল খন্দকার প্রমুখ।