,

মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাকের ইন্তেকাল

খেলাফত মজলিসের নায়েবে আমীর চরমোনাই দরবারের প্রতিষ্ঠাতা পীর সৈয়দ মুহাম্মদ ইসহাক রহ. এর তৃতীয় সাহেবজাদা মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক ৫ আগস্ট ২০২৬ ভোররাত ১ টার সময় শ্বাসকষ্ট জনিত সমস্যায় বারধানীর মধ্যবাড্ডাস্থ নিজ বাসায় ইন্তেকাল করছেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে সহ বহুগুনগ্রাহী রেখে যান।

খেলাফত মজলিস নায়েবে আমীর মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাকের জানাযা নামাজ রাজধানীর মধ্যবাড্ডা পুরাতন পাকা জামে মসজিদে আজ সকাল ৯টায় অনুষ্ঠিত হয়।

জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আমিরে খেলাফত মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ। এর পূর্বে তিনি মরহুমের বাসভবনে উপস্থিত হয়ে শোকার্ত পরিবারের সদস্যদেরকে সমবেদনা জ্ঞাপন করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন মরহুমের পরিবারের সদস্যবৃন্দ, খেলাফত মজলিস মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব অধ্যঅপক মো: আবদুল জলিল সহ কেন্দ্রীয়, মহানগরী ও থানা নেতৃবৃন্দ।

আরো পড়ুন ...