,
২৮ আগস্ট ২০২৬,শুক্রবার বাদ আসর খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় ধারণ বাজারে জুলাই বিপ্লবের ২য় বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসনাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জসীম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মাওলানা ছদরুল আমীন।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন সংগঠনের সুনামগঞ্জ জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা নূরুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী,ইসলামী ছাত্র মজলিস ছাতক উপজেলা শাখার সাবেক সভাপতি ও খেলাফত মজলিস মক্কা মহানগরী শাখার সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
শাখা দায়িত্বশীলদের মধ্যে আলোচনা পেশ করেন খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি কে এম সালেহ আহমদ,সহ সভাপতি হাফিজ আজিজুল হক,মাওলানা ইয়াহইয়া খান মাহবুব,সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ,অর্থ সম্পাদক মোহাম্মদ ইমাম উদ্দিন মামুন,দক্ষিণ খুরমা ইউনিয়ন সভাপতি মাওলানা রশীদ আহমদ,জাউয়া বাজার ইউনিয়ন সাধারণ সম্পাদক সাইদুল হক রুকন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সেক্রেটারি আলী আজমান, খেলাফত মজলিস ছাতক উপজেলা নির্বাহী সদস্য মাওলানা আমির উদ্দিন,উত্তর খুরমা ইউনিয়ন সহ সভাপতি মাওলানা শরাফত আলী, চরমহল্লা ইউনিয়ন সাধারণ সম্পাদক হাফিজ হারুনুর রশিদ প্রমূখ। মোনাজাত পরিচালনা করেন খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক।
আলোচনা সভা ও দোয়া মাহফিল পরবর্তী ধারণ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনে খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার অর্থ সম্পাদক মোহাম্মদ ইমাম উদ্দিন মামুন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় উপজেলা খেলাফত মজলিসের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।