,
খেলাফত মজলিস মিরপুর অঞ্চল শাখার উদ্যোগে ২১ আগস্ট, শুক্রবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর অধ্যাপক মোহাম্মদ খালেকুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-মহাসচিব অধ্যাপক মোঃ আব্দুল জলিল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রফেসর ডাক্তার রিফাত হোসেন মালিক।
ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আজিজুল হকের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাইখুল ইসলাম, ঢাকা মহানগরী উপদেষ্টা মুফতি জাকির হোসেন কাসেমী, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল প্রফেসর আব্দুর রহিম আকন, সহ-সভাপতি মাওলানা আবু ইউসুফ, হাফেজ মাওলানা মুফতি ইয়াহইয়া নোমানী, এম এ সালাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক হাসান, মোহাম্মাদ মুজিবুল হকসহ প্রমুখ।