,

খেলাফত মাজলিস কুমিল্লা মহানগরীর উলামা- সূধী সমাবেশ অনুষ্ঠিত

Oplus_131072

মহানগর খেলাফত মজলিসের উদ্যোগে উলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা সৈয়দ আবদুল কাদের জামালের সভাপতিত্বে মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইলিয়াছ বিন হাসেম এর পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, সহ-সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুল হক আমিনী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যাপক সাইফ উদ্দীন আহমদ খন্দকার, কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা নুরুল আমিন, কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ খান এবং মহানগর সহ-সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আবুবকর সিদ্দিক।

এ ছাড়া সমাবেশে মহানগর সহ-সভাপতি মাওলানা আমির হামজা, কুমিল্লা জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মিজানুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের সিনিয়র ট্রেইনার মাওলানা নোমান আলমগীর, মহানগর সহ-সভাপতি ডা. আ ন ম আওরঙ্গজেব সেলিম, হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা মুফতি সামছুল ইসলাম জিলানীসহ বিভিন্ন পর্যায়ের উলামা, সুধী ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, সমাজে ন্যায়, ইনসাফ ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং গণসম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন। তারা ইসলামী মূল্যবোধের আলোকে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সমাবেশে দেশের সামগ্রিক পরিস্থিতি, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ সংরক্ষণ এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

আরো পড়ুন ...